সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে ডাকাতি মামলার আসামী কবির মিয়াকে (৪৭) গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ। বুধবার ভোরে টিলাগড়ের বটেরতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কবির জালালাবাদ থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামী বলে জানায় পুলিশ।
কবির মিয়া টিলাগড় কল্যাণপুর এলাকার মৃত শেখ ইলু মিয়ার ছেলে। বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার নাম কবির মিয়া ওরফে ডাকাত কবির ওরফে হেরোইন কবির হিসেবে উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের নির্দেশক্রমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি