সিলেট | |
প্রকাশিত: 5:22 PM, June 23, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৩৫ জন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে মোগলাবাজার ইউনিয়নের নেগাল গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সংঘর্ষে গুরুতর আহত হওয়া চেরাগ আলী নামের একজন। আর আশঙ্কাজনক অবস্থায় আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ সময় উভয়পক্ষের ১১ জনকে আটক করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি