সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ শেয়ার নিয়ে নতুন ফিচার যুক্ত হতে চলেছে। খুব শিগগিরই একটি ‘নোটিফিকেশন স্ক্রিন’ চালু করবে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তিন মাসের পুরনো কোনো সংবাদ শেয়ার করার সময় নোটিফিকেশন পাবেন
ফেসবুক মনে করছে, এতে ব্যবহারকারী সহজেই জানতে পারবেন তিনি পুরনো সংবাদ শেয়ার করছেন। ফলে বন্ধুদের ভুল বার্তা দেওয়ার ঘটনাও এড়িয়ে যাওয়া সম্ভব হবে।
ফেসবুকের সব ব্যবহারকারীদের জন্য এই ফিচার বাধ্যতামূলক করা হবে।
ফেসবুক জানিয়েছে, যদি কোনো সংবাদ তিন মাসের বেশি পুরনো হয়, তবে সেটি শেয়ার করার সময় ব্যবহারকারীর স্ক্রিনে তা দেখা যাবে এবং ব্যবহারকারী Continue ও Go Back – এই দুটি অপশন পাবেন। ব্যবহারকারী যদি কোন সংবাদ সময়োপযোগী হিসাবে খুঁজে পান, তবে তিনি Continue অপশনে ক্লিক করে সেটি শেয়ার করতে পারবেন।
বিষয়টিতে ফেসবুক ফিড অ্যান্ড স্টোরিসের ভাইস প্রেসিডেন্ট জন হ্যাগম্যান একটি ব্লগ পোস্টে বলেছেন, সংবাদ প্রকাশকরা সোশ্যাল মিডিয়ায় পুরনো সংবাদ শেয়ার করার ব্যাপারে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন। যা বিভ্রান্তির কারণ হতে পারে। কিছু সংবাদ প্রকাশক ইতোমধ্যে সংবাদগুলোতে বিশেষ লেবেল দিয়ে তাদের নিজস্ব ওয়েবসাইটগুলোতে বিভ্রান্তি থেকে বাঁচার পদক্ষেপ নিয়েছেন। এই সমস্যা কাটিয়ে উঠতে ফেসবুক টিম নতুন এই ফিচারের ওপর কাজ চালিয়ে যাচ্ছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি