তাহিরপুরে ভাতিজার হাতে চাচার মৃত্যু

প্রকাশিত: 5:25 PM, June 30, 2020

তাহিরপুরে ভাতিজার হাতে চাচার মৃত্যু

 

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের তাহিরপুরে টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা আব্দুল জব্বর নিহত হয়েছেন। তিনি উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা। সোমবার বিকালে ঘটনাটি ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চাচা আব্দুল জব্বারের বাড়ি থেকে ভাতিজা দিলু মিয়ার (২৫) মা রত্না বেগম টিউবওয়েলের পানি আনতে গেলে বাঁধা দেন চাচার লোকজন। এ নিয়ে ভাতিজা দিলু মিয়া ও চাচা আব্দুল জব্বারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। হাতা-হাতির এক পর্যায়ে চাচা আব্দুল জব্বার আহত হলে তাকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার পরিবারের লোকজন। চিকিৎসারত অবস্থায় রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

পরে পরিবারের লোকজন রাতেই নিহতের লাশ বাড়ীতে নিয়ে আসেন। সংবাদ পেয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে সুনামগঞ্জ মর্গে পাঠান।

আরও পড়ুন  ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ইসলামী রাষ্ট্র গড়ে উঠবে- আজমল মসরুর

 

ইউপি সদস্য সাইদুর রহমান ছোটন মিয়া জানান, টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে চাচা আব্দুল জব্বার ও ভাতিজা দিলু মিয়ার মধ্যে হাতা-হাতির ঘটনায় জব্বার মিয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় নিহতের ছেলে হৃদয় মিয়া বাদী হয়ে দিলু মিয়া ও তার মা রত্না বেগমকে আসামী করে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।

 

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, নিহত আব্দুল জব্বারের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ