সিলেট | |
প্রকাশিত: 12:06 PM, July 9, 2020
প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা সবাই মাদক কারবারি বলে জানিয়েছে বিজিবি। এ সময় ৩ লাখ পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নূর আলম (৪৫), মো. হামিদ (২৫) ও নাজির হোসেন (২৫)। এরা সবাই উখিয়ার বালুখালিসহ বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ জানান, এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানিয়ে দেয়া হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি