সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
সংবাদদাতা,পঞ্চগড়♦ বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকীকে (৪৫) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার(১৭ জুলাই) রাতে জেলা যুব মহিলা লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মিউজিক ভিডিওতে অভিনয় করানোর কথা বলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে পঞ্চগড়ে নিয়ে আসা এক নারী মডেলকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় লাকীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংগঠনবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবিদা সুলতানা লাকীকে সাময়িক বহিষ্কার করা হয় বলে জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নিলুফার ইয়াসমিন নিশ্চিত করেছেন।
শহরের চৌরঙ্গী মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি মোছা. নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা কমিটির অধিকাংশ নেতা উপস্থিত ছিলেন। নারী মডেল গণধর্ষণের ঘটনায় আবিদা সুলতানা লাকীর বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি সভায় আলোচনা করা হয়। সভায় উপস্থিত সবাই লাকীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তে একমত হন। পরে সংগঠনের প্যাডে তাঁকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত সংবাদকর্মীদের জানানো হয়।
সেখানে লাকীকে উদ্দেশ করে বলা হয়, ‘গত ১৬ জুলাই আপনার বিরুদ্ধে বোদা থানায় একটি মামলা করা হয়েছে। এ জন্য সংগঠনবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।’
গত বুধবার রাতে বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকীসহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি