সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
♦ নিজাম উদ্দীন সালেহ ♦
দুনিয়ার সকল কুচক্রীর চক্রান্ত
আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে পুনরায়
ভোরের নতুন সূর্যের মতো
ভূমধ্য-ক্যাস্পিয়ান সাগরের তীরে
উদ্ভাসিত হলে তুমি
তোমাকে অভিনন্দন হে মহান নেতা !
এশিয়া ও ইওরোপকে যুক্তকারী
তুরস্ক ভূখণ্ডের রয়েছে
তৌহিদদীপ্ত সমৃদ্ধ ইতিহাস,
ন্যায়পর শাসনের সুমহান ঐতিহ্য।
হিংসা ও বিদ্বেষ থেকে সুলতান সুলেমানকে
যতোই সংকীর্ণ ও বিকৃতভাবে
উপস্থাপন করা হোক,
তার মর্যাদা ও গৌরব এতে
বিন্দুমাত্র ক্ষুন্ন হবার নয়,
কারণ তার কাহিনী শুধু পশ্চিমাদের
মিথ্যা ও বিকৃত তথ্যেভরা ইতিহাস গ্রন্থেই নয়,
তার ইতিহাস বিশ্বব্যাপী বিস্তৃত উসমানীয় সাম্রাজ্যের
প্রতিটি পর্বতগাত্রে, প্রতিটি মানুষের হৃদয়ে
আজো অমলিন, অক্ষয় !
হে মহান কর্মবীর, সুশাসক !
হাজারো চক্রান্ত ও ষড়যন্ত্র করে
তোমার অবদানকেও অস্বীকার কিংবা
খর্ব করতে পারবে না কেউ
আকাশের মতো উদার ও প্রশস্ত
তোমার হৃদয়, মুসলিম জাতির প্রতি
তোমার ভালোবাসা
ভূমধ্য সাগরের স্বচ্ছ জলরাশির ন্যায়,
তোমার বিজয় বিশ্বমুসলিমের বিজয়
তোমার বিজয় বিশ্বের নির্যাতিত
নিপীড়িত মানুষের জয়, তাই
তোমাকে ,অভিনন্দন হে মহান শাসক !

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি