বিশ্বজুড়ে আরও ৬ হাজার মানুষের মৃত্যু

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

বিশ্বজুড়ে আরও ৬ হাজার মানুষের মৃত্যু

বিশ্বভূবন ডেস্ক:

বিশ্বজুড়ে থামছেই না প্রাণঘাতি করোনার তাণ্ডব। গত একদিনে প্রায় ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। একই সময়ে ভাইরাসটি হানা দিয়েছে বিশ্বের আড়াই লাখের বেশি মানুষের দেহে। এতে করে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৯ লাখ ছুঁতে চলেছে। যার অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের নাগরিক। আর সুস্থতা লাভ করেছেন প্রায় দুই-তৃতীংশ ভুক্তভোগী।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ২ লাখ ৬০ হাজার ৪ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ৯১ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৫ হাজার ৮৯৯ জনের। এ নিয়ে প্রাণহানি ৮ লাখ ৬০ হাজার ৩২৩ জনে ঠেকেছে।

আর সুস্থতা লাভ করেছেন ১ কোটি ৮১ লাখ ৮৬ হাজারের বেশি রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বেঁচে ফিরেছেন ২ লাখ প্রায় ৫৪ হাজার ভুক্তভোগী।

আরও পড়ুন  বিশ্বে করোনায় মৃত্যু ২১ লাখ ৩০ হাজার

এখন পর্যন্ত ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৬২ লাখ সাড়ে ৫৭ হাজার মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৮৮ হাজার ৯শ’ জন। ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৯ লাখ ৫৩ হাজারের কাছাকাছি। প্রাণহানি বেড়ে ১ লাখ ২২ হাজার ৬৮১ জনে ঠেকেছে।

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৭৮ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি বেড়ে ৬৬ হাজার ৪৬০ জনে ঠেকেছে।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৩১৬ জনের।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ