সিলেট | |
প্রকাশিত: 2:51 PM, September 2, 2020
স্তব্ধ পাহাড়ের গায়ে নিরীহ মেঘ নেমে আসে
চাইলেই বৃষ্টিরাও নেমে আসে যখন তখন
মনে হলো ওই পাহাড়ি সবুজ, মেঘ বৃষ্টি ও ঝর্ণাকে
আলিঙ্গন করি, হয়ে যাই বাঁধভাঙ্গা প্লাবন।
কিন্তু চাইলেই কী মেঘ হওয়া যায়? যায় কী হওয়া
পাহাড়ি নদ?
না না আমি চাইলেই মেঘ হতে পারিনা, ছুতে পারিনা
পাহাড়ি ঢল,
কিন্তু আমি চাইলেই জলকেলি হয়ে নাচতে পারি, ছুঁতে পারি ঐ বৃষ্টির জল।
আমি চাইলেই মন থেকে মুছে দিতে পারিনা সব ব্যথাতুর দুখ,
আমি চাইলেই ভুলে যেতে পারিনা, না পাওয়া যত স্বর্ণালী সুখ।
আমি চাইলেই গুড়িয়ে দিতে পারিনা ঘাতকের অশুভ আস্তানা,
আমি চাইলেই প্রতিবাদী বিক্ষোভে ফেটে যেতে পারিনা,
ঝেরে ফেলতে পারিনা মনের ক্ষোভ।
কিন্তু আমি চাইলেই হয়ে যেতে পারি কবিতার পাতা
মানবিক বোধ জাগানিয়া শব্দে ভরিয়ে দিতে পারি
আমার কলমের খাতা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি