সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
প্রতিনিধি, চুয়াডাঙ্গা:
পাখিদের অভায়শ্রম ঘোষণা করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পৌরসভা। পৌর এলাকার সব কয়টি ওয়ার্ডের গাছে গাছে গড়ে তুলছে পাখিদের অভয়াশ্রম। গাছে গাছে মাটির কলস ঝুলিয়ে দিয়ে পাখিদের আবাসস্থল গড়ে দিচ্ছে পৌর পরিষদ। প্রথমে ৫০০ মাটির কলস ও ধাপে ধাপে ১০ হাজার কলস টানাবে পৌরসভা।
শনিবার দুপুরে শহরের ছাগল ফার্ম এলাকা থেকে কর্মকাণ্ড শুরু করা হয়। এসময় গাছের ডালে মাটির কলস ঝুলিয়ে দেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।
এসময় মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা নয় সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জলবায়ু ও প্রাকৃতিক ভারসম্য রক্ষা করতে পাখিদের অবদান অনেক সেই চিন্তা থেকে পৌর এলাকাকে পাখির অভয়ারণ্য গড়ার দায়িত্ব নিয়েছেন। এছাড়া এখন সবখানে জনারণ্য গড়ে ওঠায় পাখিদের আবাসস্থল কমছে। বিলুপ্তপ্রায় অনেক জাতের পাখি। তার এই উদ্যোগ পাখি ও পরিবেশের সংকট কাটিয়ে তুলবে বলে মত তার।
এসময় আরো উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন জোয়ার্দ্দার, দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জগলুর রহমান, প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন জ্যাকি ও সেচ্ছাসেবকলীগ নেতা মাফিজুর রহমান মাফি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি