নেত্রকোনায় ট্রলারডুবি, পাঁচ শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: 1:13 PM, September 9, 2020

নেত্রকোনায় ট্রলারডুবি, পাঁচ শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার

প্রতিনিধি, নেত্রকোনা:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোমাই নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত পাঁচ শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২৬ জন।

বুধবার বেলা ১১টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। কলমাকন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন:  জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

 

তিনি জানান, সুনামগঞ্জের মধ্যনগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রলারটি নেত্রকোনার ঠাকুরাকোনার উদ্দেশে রওয়ানা দেয়। কলমাকন্দার রাজনগর এলাকায় পৌঁছালে বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটিতে ৩৫ জন যাত্রী ছিল বলে জানান তিনি।

তিনি আরও জানান, স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছে। উদ্ধার কাজে যাচ্ছে ফায়ার সার্ভিস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ