সিলেট | |
প্রকাশিত: 11:36 AM, October 8, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ভাষা সংগ্রামী আবদুল মতিনের ষষ্ঠ মৃত্যবার্ষিকী আজ। ২০১৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বামপন্থি এ রাজনীতিক।
আবদুল মতিন ১৯২৬ সালের ৩ ডিসেম্বর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ধুবালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুল জলিল এবং মায়ের নাম আমেনা খাতুন। ১৯৪৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তী সময়ে স্নাতকোত্তর করেন। ১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন তিনি।
তার রচিত গ্রন্থাবলির মধ্যে ‘জীবনপথের বাঁকে বাঁকে’, ‘গণচীনের উৎপাদন ব্যবস্থা ও দায়িত্বপ্রথা’, ‘ভাষা আন্দোলন : ইতিহাস ও তাৎপর্য’ (আহমদ রফিকের সঙ্গে যৌথভাবে), ‘বাঙালি জাতির উৎস সন্ধান ও ভাষা আন্দোলন’, ‘২১ ফেব্রুয়ারি ও ১৯৫২ সালের ভাষা আন্দোলন প্রসঙ্গে’, ‘ভাষা ও একুশের আন্দোলন’ অন্যতম। ভাষা আন্দোলনে অবদানের জন্য তিনি ২০০১ সালে ‘একুশে পদক’ লাভ করেন। এ ছাড়া তিনি বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
আজীবন সংগ্রামী মানুষটি চিকিৎসাবিজ্ঞানের স্বার্থে দেহ দান করে গেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি