সিলেট | |
প্রকাশিত: 8:37 PM, October 10, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া জয়লাভ করেছেন। নৌকা প্রতীক নিয়ে বিশাল ভোটের ব্যবধানে বেসরকারি ফলাফলে তিনি জয়লাভ করেছেন।
এদিকে ভোট কারচুপি ও জাল ভোটের অভিযোগ এনে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। শনিবার বিকেলে চারটায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিকট ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তাঁরা।
দুই প্রার্থী হলেন বিএনপির মনোনীয় প্রার্থী রাজু আহমদ (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আবুল হুসাইন (জগ)। এবিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এদিকে সন্ধ্যায় ১১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া নৌকা প্রতীকে ৬১৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সেলিম জগ প্রতীকে ৩৮৮১, ধানের শীষ প্রতীকে রাজু আহমেদ ১০৩৯ এবং মোবাইলফোন প্রতীকে আবিবুল বারী আয়হান ১০১৬ ভোট পেয়েছেন।
বিএনপির প্রার্থী রাজু আহমদ বলেন, সরকারি দলের লোকজন আমাদের এজেন্টদের বের করে দিয়ে প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে। নির্বাচনে প্রভাব বিস্তার করা হয়েছে। তাই এ নির্বাচন আমি বর্জন করেছি।
স্বতস্ত্র প্রার্থী আবুল হুসাইন সেলিম বলেন, আমার বিজয় সুনিশ্চিত জেনে আওয়ামী লীগের প্রার্থী দলীয় প্রভাব বিস্তার করে ইকড়ছই, ভবানীপুর. আর্দশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, আব্দুর রশিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোট কেন্দ্রে ব্যাপক জাল-ভোটের মাধ্যমে কারচুপি করা হয়েছে। এজন্য নির্বাচন বর্জন করেছি।
তবে নির্বাচনে অপর দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া এবং স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী আয়হান বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করায় তাঁরা ভোটারদের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন।
নির্বাচন সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, নির্বাচনে কারচুপি নিয়ে আমাদের নিকট লিখিত অভিযোগ করেননি কোন প্রার্থী। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১১ জানুয়ারি মেয়র আবদুল মনাফ মৃত্যুবরণ করলে ফেরুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনসহ তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি