সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
জহিরুল ইসলাম সরকার, কুলাউড়া:
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মেরিনা চা বাগান এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছায়াব উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ী।
বুধবার (১৪ অক্টোবর) রাতে জুড়ী উপজেলার ছায়াব উদ্দিন কুলাউড়া উপজেলার মেরিনা চা-বাগানে জাম্বুরা কিনতে এসেছিলেন। জাম্বুরা কিনে নিজ উপজেলা জুড়ীর উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে মালবাহী গাড়ি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। গাড়িতে থাকা অপর দুইজন আহত হয়েছেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জালালপুর গ্রামে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি