শাহজালাল উপশহর থেকে ২০ জুয়াড়ী গ্রেফতার

প্রকাশিত: 2:28 PM, October 18, 2020

শাহজালাল উপশহর থেকে ২০ জুয়াড়ী গ্রেফতার

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকার তেররতন থেকে ২০ জুয়াড়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টায় তেররতন এলাকায় জুয়ার আসরে অভিযান চালায় র‌্যাব । এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৫৩ হাজার টাকাসহ ২০ জুয়াড়ীকে গ্রেফতার করা হয় ।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ ইসলামপুর ক্যাম্পের কমান্ডার এএসপি মো: সামিউল আলম ও এএসপি আফসান আল আলম ।

গ্রেফতারকৃতরা হলেন, আরজু আহম্মেদ (২৪), মো.রুবেল আহম্মেদ (২৭), মো. শুকন মিয়া(২২), মো. সাজু তালুকদার (২৭), মো. ফারুক আহম্মেদ (২৯), মো. হাদিস মিয়া(৩০), কাউছার মিয়া (২৯), আবু সাঈদ (২৬), মো. সেলিম মিয়া(৩০), মো. শরীফ মিয়া (৩৭), মো. রায়হান আহম্মেদ (৩০), মোঃরুবেল আহম্মেদ (৩৫), মো. জামাল হোসেন (২৬), মো. আসাদ মিয়া(৩৫), মো. তফসিরুল (১৯), মো.লিয়াকত আলী (২৮), খোকন মিয়া(২৮), মো. কফিল উদ্দিন (৩০), মো. আল আমিন (২৯) ও মো.সাদ্দাম হোসেন(২৭) ।

আরও পড়ুন  সাবেক ছাত্রদল অর্গানাইজেশন, ইউরোপের শীতবস্ত্র বিতরণ

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ শাহপরান (রহ:) থানায় হস্তান্তর করা হয়েছে ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ