দক্ষিণ সুরমা বিএনপি’র আহবায়ক সিরাজের ইন্তেকাল

প্রকাশিত: 4:35 PM, October 27, 2020

দক্ষিণ সুরমা বিএনপি’র আহবায়ক সিরাজের ইন্তেকাল

সংবাদদাতা, দক্ষিন সুরমা♦ সিলেটের দক্ষিন সুরমা উপজেলা বিএনপির আহবায়ক  সিরাজুল ইসলাম সিরাজ  ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ২টা ২৫ মিনিটের সময়  নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন।

সিরাজুল ইসলাম দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামের বাসিন্দা । মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজুল ইসলামে সিরাজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন  শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ