মামুনুল-বাবুনগরীর মামলা তদন্তে পিবিআই

প্রকাশিত: 6:08 PM, December 7, 2020

মামুনুল-বাবুনগরীর মামলা তদন্তে পিবিআই

প্রভাতবেলা ডেস্ক:

ভাস্কর্যের বিরোধিতার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে হওয়া দুই মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই আদেশ দেন। আগামী ৭ জানুয়ারির মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সোমবার সকালে একই আদালতে দুটি মামলা হয়। একটি মামলায় শুধু মামুনুলকে আসামি করা হয়। অপরটিতে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিমকেও আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলা দুটি আদেশের জন্য রেখেছিলেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও আইনজীবী আব্দুল মালেক বাদী হয়ে এই দুটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, কিছুদিন আগে মৌলবাদী অপশক্তি মামুনুল হক ও ফয়জুল করিম কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যা দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ