সিলেট | |
প্রকাশিত: 1:21 PM, December 19, 2020
প্রতিনিধি, নবীগঞ্জ:
নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলীয় মেয়র প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। এবার চমক দেখিয়ে নৌকার দলীয় মনোনয়ন পেলেন তরুণ রাজনীতিবিদ যুবলীগ নেতা গোলাম রসূল চৌধুরী রাহেল। আর বিএনপির দলীয় মনোনয়ন পেলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান মেয়র ছাবির আহমেদ চৌধুরী।
এদিকে আওয়ামী লীগ, বিএনপি দলীয় মনোনয়নে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই নবীগঞ্জে আলোচনার কেন্দ্র বিন্দু কে হচ্ছেন বিদ্রোহী প্রার্থী।
অপরদিকে পৌরবাসী কষছেন ভোটের হিসাব নিকাশ। দলীয় প্রার্থীদের পাশাপাশি মাঠে রয়েছেন স্বতন্ত্র মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন। তিনি ও রয়েছেন বেশ প্রচার প্রচারণায়।
সব মিলিয়ে সরব নবীগঞ্জ পৌরসভার ভোটের মাঠ। চায়ের দোকান থেকে শুরু করে দিনমজুরদের আলোচনায় কে হচ্ছেন কাঙ্ক্ষিত পৌর মেয়র। ২
০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে নবীগঞ্জ পৌরসভা নির্বাচন। গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেবেন পৌরবাসী। নবীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৮৬৯৯, পুরুষ ভোটার ৯১৩৯, নারী ভোটার ৯৫৬০।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি