সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
পুলিশের ১১ কর্মকর্তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) তাদেরকে ডিআইজি (গ্রেড-৩) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার নিম্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর সদয় অনুমোদন করেছেন।
যারা ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন তারা হলেন- পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মো. হায়দার আলী খান, মো. মনিরুল ইসলাম, মো. মাহবুবুর রহমান ভুইয়া ও মো. রুহুল আমিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মহা. আশরাফুজ্জামান ও বাসুদেব বণিক, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া এবং র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি