সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
প্রতিনিধি, বড়লেখা:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময় দেশের কোন মানুষই গৃহহীন থাকবে না।
তিনি বলেন, বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সকল গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করা হবে। শাহাব উদ্দিন আজ দুপুরে জেলার বড়লেখা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিতব্য ৫০টি পাকা ঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, করোনাভাইরাসের মহামারীকালে বিশ্বের সকল দেশ বিপর্যস্ত হলেও বাংলাদেশে কোন উন্নয়ন কর্মকান্ড থেমে থাকেনি। তিনি দেশের অসহায়, ভূমিহীন ও গৃহহীনদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নাহিদ আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমেদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমূখ উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি