সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
করোনা মহামারির কারণে পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের জুন নাগাদ এসএসসি পরীক্ষা নেওয়া হতে পারে। আর জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষার প্রত্যাশা করছে সরকার।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা জানান।
শিক্ষামন্ত্রী আরও জানান, একটি অধ্যাদেশ জারির পর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। করোনা মহামারির কারণে ওই পরীক্ষা বাতিল হয়। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসির ফল এ মাসেই প্রকাশ করার কথা রয়েছে।
মন্ত্রী জানান, স্কুলগুলোতে অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চলবে। ৬ষ্ঠ থেকে ৯ম পর্যন্ত ১২ দিনে বই বিতরণ করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি