২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৮, শনাক্ত ১০১৪

প্রকাশিত: 4:27 PM, December 31, 2020

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৮, শনাক্ত ১০১৪

প্রভাতবেলা ডেস্ক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৫৫৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৩৮৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন।

আরও পড়ুন  দেশজুড়ে আরও ৩ দিনের হিট অ্যালার্ট

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৮ লাখ ১২ হাজার ২০৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৭৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৫৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন।

সর্বশেষ সংবাদ