সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যে কোনো সময় বাংলাদেশেও করোনার সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
শনিবার (৭ মার্চ) দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব জানান।
সেব্রিনা ফ্লোরা জানান, দেশে ১১১ জনকে পরীক্ষা করা হয়েছে। কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। যারা করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদের গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শ দেন তিনি।
প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করার কথা জানান তিনি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি