সিলেট | |
প্রকাশিত: 5:34 PM, January 10, 2021
প্রতিনিধি, সুনামগঞ্জ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে র্যাবের সেবা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের উদ্যোগে শহরের মল্লিকপুরস্থ র্যাব কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে খাবার তুলে দেন সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. ফয়সল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের এএসপি মো. আব্দুল্লাহ, ডিএডি মো. আহাম্মদ ও এসআই দেলোয়ার হোসেন প্রমুখ।
র্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. ফয়সল আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই ভূখণ্ডটি স্বাধীন হয়েছিল বলেই আমরা আজ স্বাধীন দেশের একজন সৈনিক হিসেবে গর্ববোধ করছি। তাই জাতির পিতার শত জন্মবার্ষিকীতে র্যাবের সেবা সপ্তাহ উপলক্ষে আমরাজেলার গরীব ছিন্নমূল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ও অব্যাহত রাখা হয়েছে বলে জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি