সামরিক শক্তিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম

প্রকাশিত: 11:11 AM, January 16, 2021

সামরিক শক্তিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম

প্রভাতবেলা ডেস্ক:

২০২১ সালের সামরিক শক্তি র‍্যাংকিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। সামরিক শক্তিতে বিশ্বে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এবার দেশের অবস্থান হলো ৪৫তম, যা এর আগের বছর ছিল ৪৬তম। এবার র‍্যাংকিংয়ে পাকিস্তান ও আরব আমিরাতের ব্যাপক উন্নতি হয়েছে।

প্রতিবারের মতো এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে, তৃতীয় চীন, চতুর্থ ভারত এবং পঞ্চম স্থানে আছে জাপান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান দশম। গত বছর পাকিস্তান ১৫তম স্থানে ছিল। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার গত বছর ৩৫তম স্থানে থাকলেও এবার তিন ধাপ নেমে ৩৮তম স্থানে নেমেছে।

পাকিস্তানের পর ১১তম স্থানে আছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক। আর গত বছরের তুলনায় চার ধাপ নেমে মিসরের অবস্থান এবার ১৩তম। এরপরই ১৪তম অবস্থান নিয়ে তালিকায় আছে ইরান ১৪ এবং সৌদির অবস্থান ১৭তম। ১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বশেষ ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান।

আরও পড়ুন  হবিগঞ্জে তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

জিএফপি জানায়, তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কত খানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।

তালিকা অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ ১০ দেশ। ১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. জাপান, ৬. দক্ষিণ কোরিয়া, ৭. ফ্রান্স ৮, যুক্তরাজ্য ৯. ব্রাজিল ও ১০. পাকিস্তান।

সর্বশেষ সংবাদ