সিলেট | |
প্রকাশিত: 8:50 AM, January 1, 2024
রোববার রাত পৌনে ১০টার দিকে লুকড়া ইউনিয়নের ধল পয়েন্টে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের বেশ কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর আধুনিক হাসপাতালে আগত আহত ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বন্দর আলী এবং ধল গ্রামের জসিম মিয়ার দুটি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে তারা একে অপরের ওপর চড়াও হয়। এ খবর তাদের গ্রামে ছড়িয়ে পড়লে উভয়ের পক্ষ নিয়ে দুটি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে ভাটপাড়া গ্রামের পক্ষ নিয়ে বামকান্দি গ্রামের লোকজনও সংঘর্ষে যোগ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, কি নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানার চেষ্টা চলছে। রাত পৌনে ১২টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি