সিলেট | |
প্রকাশিত: 1:21 PM, January 31, 2021
প্রভাতবেলা ডেস্ক:
করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় এক বছর বন্ধ থাকার পর আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট।
রোববার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ জানায়, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। এছাড়া, ট্র্যাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের কাছেও ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটের বাণিজ্যিক ফ্লাইটের টিকিট পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাকালীন পরিস্থিতিতে নেপালের শর্ত, নির্দেশনা এবং নেপালে বিমানের শিডিউল ওয়েবসাইট থেকে জানা যাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি