সিলেট | |
প্রকাশিত: 7:06 PM, January 31, 2021
লাইফস্টাইল ডেস্ক:
চা কেবল আপনাকে সতেজই করবে না, আপনার ত্বককেও রক্ষা করবে নানা রকম সমস্যা থেকে। নিয়মিত চা পাতা ব্যবহারে ব্রণ, বলিরেখা ও দাগ দূর করে ত্বকে আনে লাবণ্য।
ব্যবহৃত ২ ব্যাগ গ্রিন টি থেকে চা পাতা বের করে এর মধ্যে ২ চা চামচ মধু, আধা চা চামচ দই ও লেবুর রস মিশিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে নিতে হবে। এই প্যাকটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।
নিয়মিত এই প্যাকটি মুখে লাগালে ত্বকের দাগ দূর হবে।
গ্রিন টি ব্যাগ গরম পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে। পড়ে ঠান্ডা হলে লিকার দিয়ে মুখ ধুতে হবে। এইটি খুব ভালো টোনার হিসেবে কাজ করে।
চায়ের ঠাণ্ডা লিকারের সাথে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে বোতলে সংরক্ষণ করে রাখুন। প্রতিদিন তুলা ভিজিয়ে ব্রণের উপর চেপে ১০ মিনিট রেখে দিলে ভালো ফল আসবে। এছাড়াও এই প্যাকটি ত্বকের তেল দূর করবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি