লকডাউনের মাঝেই ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশিত: 1:11 PM, April 6, 2021

লকডাউনের মাঝেই ব্যবসায়ীদের মানববন্ধন

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটে লকডাউনের মাঝেই সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের ব্যানারে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ এপ্রিল) নগরীর কোর্ট পয়েন্টে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন করেন।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, সামনেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে আমাদের বেচাকেনা হয়। এখনই বেচাকেনা শুরু হওয়ার কথা। গত লকডাউনের ক্ষত এখনও শোকায়নি, আবারও লকডাউনে পড়ে গেলাম। ঈদ উপলক্ষ্যে ব্যাংক থেকে লোন নিয়ে দোকানে মাল উঠিয়েছি। মালগুলো বিক্রি করতে না পারলে বিরাট লোকসানের মুখে পড়বো।

বক্তারা বলেন, গত বছরের লকডাউনের লোকসান এখনও কাটিয়ে উঠতে পারিনি। ব্যাংক লোন, কিস্তি, ঋণ বাকী রয়েছে। অথচ- আবারো লকডাউন শুরু হয়েছে। ব্যবসার এ মৌসুমে লকডাউন দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে।

তাই ব্যবসায়ীদের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ