সিলেট | |
প্রকাশিত: 12:22 PM, April 25, 2021
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে উপজেলার নুরপুর গ্রাম লাগোয়া সুরমা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
নিহত সীতেশ রঞ্জন দাস কদম দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউপির বাসিন্দা রসিক লাল দাসের ছেলে।
এলাকাবাসী জানায়, বড় ভাইয়ের বসতঘরের সঙ্গে বাঁশের বেড়ার একচালার একটা টিনশেডে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন সীতেশ রঞ্জন দাস কদম। সবার কাছে কদম দাস নামেই পরিচিত ছিলেন তিনি। এই ব্যবসায়ীর ঘরের সামনেই নদীর পাড়ে একটা টং দোকানের ওপর নির্ভর করে চলত তার ছোট্ট সংসার। আর্থিক টানাপোড়েনের কারণে জীবিকার তাগিদে টং দোকানের ব্যবসার পাশাপাশি দিনমজুরিও করতেন তিনি।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুইদিন সুরমা নদীতে অনেক খোঁজাখুঁজি করে রোববার ভোরে সীতেশ রঞ্জন দাস কদমের লাশ পাওয়া গেছে।
এর আগে, শুক্রবার ব্যবসার কাজ বের হন সীতেশ রঞ্জন দাস কদম। দুপুরে দোয়ারাবাজারের নুরপুর এলাকায় সুরমা নদীতে খেয়া পারাপারের সময় বাল্কহেডের ধাক্কায় নদীর মাঝখানে খেয়া নৌকা ডুবে যায়। ওই সময় নৌকায় থাকা অন্যদের উদ্ধার করা গেলেও খুঁজে পাওয়া যায়নি সীতেশ রঞ্জন দাস কদমকে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি