সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২১
প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে অজ্ঞাত পরিচয় এক যুবতির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মে) সকাল ১০টার দিকে উদনার পাড় ব্রীজের নিচে একটি মুখ বাঁধা সাদা রংয়ের বস্তা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সকাল ১১ দিকে ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে মুখ খুললে এক যুবতির লাশ দেখা পান। তবে লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি