সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২১
প্রভাতবেলা ডেস্ক: গরীব অসহায় দুস্থদের জন্য বরাদ্দ ভিজিএফের অর্থ আত্মসাতের অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুণাইগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল রবিবার (৮আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক পত্রে এ প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-জান্নাত রুমি।
জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরে গত মে মাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গুনাইগাছ ইউনিয়ন পরিষদে ৬১৭৮ জন হতদরিদ্র পরিবারের মাঝে ২৭ লাখ ৮০ হাজার ১০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই মাসের ১৩ তারিখ দুপুর পর্যন্ত ৩১৫০ পরিবারকে ভিজিএফের ৪৫০ টাকা করে ১৪ লাখ ১৭ হাজার ৫০০ টাকা বিতরন করেন ইউপি চেয়ারম্যান। পরে বাকি তিন হাজার ২৮ পরিবারের ১৩ লাখ ৬২ হাজার ৬০০ টাকা বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বরে গচ্ছিত রাখেন।
এদিকে, আকস্মিক বিতরণ বন্ধ করায় বঞ্চিতরা ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির পরিষদ কাযার্লয়ে উপস্থিত হন।
প্রাথমিক তদন্তে কর্মকর্তারা বিভিন্ন কাগজপত্র গড়মিল দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় মামলা দায়েরের পর তাঁকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়। ওই ঘটনার দুই মাস ২৫ দিন পর গত বুধবার (৮ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
গুনাইগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো চিঠি হাতে পাইনি।’ হাতে পেলে জবাব দেবেন বলেও জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি