সিলেট ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহীমের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। তার একটি প্রতারণার অভিযোগে অপরটি ডিজিটাল নিরাপত্তা আইনে । আজ(২৯ সেপ্টেম্বর) বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা অফিস♦
তিনি বলেন, গতকাল জেড এম রানা নামে একজন মুফতি কাজী ইব্রাহীমসহ ৪ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ছাড়া, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে মুফতি কাজী ইব্রাহীমকে আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, সম্প্রতি তার দেওয়া বিভিন্ন বক্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দাদের একটি দল তাকে আটক করেছে।
মুফতি ইবরাহিমের গ্রেফতার মামলা দায়েরের খবরে তার ভক্ত অনুরাগীদের মাঝে অবশ্য স্বস্থি প্রকাশ করতে দেখা গেছে। অনেকেই আশঙ্কা করছিলেন মুফতি ইবরাহিম নিখোঁজ অথবা গুম হতে পারেন। তাঁর সন্ধান পাওয়া না যেতে পারে।
ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে।
আটকের পর ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার জানান, মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ ছিল। তিনি ফেসবুক, ইউটিউব ও ওয়াজে উল্টা-পাল্টা কথা বলেন। তার এসব কথার জন্য মানুষের কাছে ভুল ম্যাসেজ যায়। ওইসব অভিযোগ যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছি।
সম্প্রতি করোনা ভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে, এমন মন্তব্য করে আলোচিত হন মুফতি কাজী ইব্রাহীম।
এদিকে সোমবার রাতে আটকের সময় বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে বলে ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে একটি লাইভে আসেন এই বক্তা। ২০ মিনিটের বেশি সময় ধরে চলা এই লাইভে তিনি বলেন, ‘র’ এর রাজাকার, সন্ত্রাসীরা তার বাসা ঘেরাও করেছে সেখানে তিনি বলেন, মোহাম্মদপুরের লালমাটিয়ার জাকির হোসেন রোডে বাসায় যেখানে তিনি তার স্ত্রী-সন্তানসহ অবস্থান করছেন, সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি