সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সিলেটের জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী সহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারি পুলিশ কমিশনারগণ সহ অনান্য অফিসার ও ফোর্সবৃন্দ। এছাড়াও সিলেট জেলা পুলিশ লাইন্সে স্থাপিত জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় সহ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জনাব জাকির হোসেনসহ সিলেট মহানগর এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সিলেট মহানগর এলাকার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সম্মানিত নাগরিকবৃন্দ।
আলোচনা সভায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও কর্মের উপর এক মিনিটব্যাপী ভিডিও ও চিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে সম্মানিত অতিথিবৃন্দ।
এছাড়াও সিলেট মহানগরের সকল মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি