সিলেট | |
প্রকাশিত: 1:02 PM, August 28, 2023
প্রতিনিধি, সুনামগঞ্জ:
নিখোঁজ দুজন হলেন—তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চিলাইন তাহিরপুর গ্রামের মৃত মছরফ আলীর ছেলে মো. শাহ আলম (৫০) ও একেই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪৮)।
নিখোঁজ হওয়া শাহ আলমের চাচাত ভাই চিলাইন তাহিরপুর গ্রামের আব্দুল হালিম জানান, শাহ আলমের বড় ছেলে আকাশ মিয়াকে ঢাকা পাঠানোর জন্য দুপুরে তাহিরপুরে আসেন শাহ আলম ও আবুল ফয়েজ। ছেলে আকাশ মিয়াকে সুনামগঞ্জের গাড়িতে তুলে দেয়। পরে তারা বিকেল ৪টার দিকে ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে উত্তর শ্রীপুর ইউনিয়নের টাংগুয়ার হাওর পাড়ের চিলাইন তাহিরপুর গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। বিকেল সাড়ে চারটার দিকে মাটিয়ান হাওরে এলে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। তারা দুজনও পানিতে পড়ে নিখোঁজ হন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘ঝড়ের কবলে পড়ে দুজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছি।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি