সিলেট বিভাগে আরও ১১১ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: 11:32 AM, July 22, 2020

সিলেট বিভাগে আরও ১১১ জনের করোনা শনাক্ত

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট বিভাগে আরও ১১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৭৩ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৩৮ জনের করোনা শনাক্ত হয়।

 

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ৫৬ জন, হবিগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৯ জন এবং সুনামগঞ্জের ৪ জনের করোনা শনাক্ত হয়।

 

তিনি আরও জানান, সিলেটের ৫৬ জনের মধ্যে সদর উপজেলার ৩৫ জন, গোলাপগঞ্জ উপজেলায় ৫ জন, বিশ্বনাথ উপজেলায় ৪ জন, কানাইঘাট উপজেলায় ৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলায় ৩ জন, জকিগঞ্জ উপজেলায় ২ জন, দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন।

আরও পড়ুন  এসএমপি’র কম্যুনিটি পুলিশিং ডে উদযাপন

 

অন্যদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ১৫ জন এবং সিলেটের ২৩ জন।

 

সুনামগঞ্জের সিভিল সার্জন মো. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জের নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, ছাতক উপজেলার ৬ জন, দিরাই উপজেলার একজন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একজন রয়েছেন।

 

নতুন শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার একজন। এরমধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৭০১ জন, সুনামগঞ্জে ১৩৪৮ জন, হবিগঞ্জে ১০৭৩ জন এবং মৌলভীবাজারে ৮৭৯ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ