সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩
মাঠে ময়দানে ডেস্ক:
ফাইনালের ম্যাচে পাঁচ পরিবর্তন করেছে ভারত। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে যে পাঁচ পরির্বতন এনেছিল টিম ইন্ডিয়া তারা ফাইনালের ম্যাচে থাকছেন না। সিনিয়র খেলোয়াড়রা একাদশে ফিরছেন। তাদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। এছাড়াও সর্বশেষ ম্যাচে চোট পান অলরাউন্ডার আক্সার প্যাটেল। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।
অন্যদিকে শিরোপা নির্ধারণী ম্যাচে একাদশে একটিই পরিবর্তন করেছে লংকানরা। হ্যামস্ট্রিংয়ের চোটে আগেই ছিটকে গেছেন মহীশ থিকশানা। তার জায়গায় খেলবেন লেগ স্পিনার দুশান হেমন্ত। টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারত একটি ম্যাচ হেরেছে। সেটা সুপার ফোরে বাংলাদেশের কাছে ৬ রানে।
অন্যদিকে শ্রীলংকাও সুপার ফোরে ভারতের কাছে হেরেছে। এছাড়া লংকানদের কোনো পরাজয় নেই। বাংলাদেশকে দুইবার হারিয়েছে তারা। পাকিস্তানকে সুপার ফোরে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
শ্রীলংকা একাদশ:
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা ও দুশান হেমন্ত।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি