সিলেট | |
প্রকাশিত: 2:21 PM, October 2, 2023
★ তুমি ★
ফারহানা হৃদয়িনী।।
তুমি আছো!!
শুভরাত্রির পরেও যে রাত্রি থাকে
সেই রাত্রিতে তুমি আছো।
তুমি আছো আমার শিউলি ঝরা ভোরে,
তুমি আছো আমার অবাক করা রোদ্দুরে।
তুমি আছো পবিত্র হাসির ঝর্ণায়,
তুমি আছো মিষ্টি কিছু দুষ্টুমীতে,
তুমি আছো টুপ করে ঝরে পড়া নীরব কান্নায়।
তুমি আছো অভিমানে
তুমি আছো বিরহে।
যে অব্যক্ত কথার রাশি মনকে কাঁদায়…
তুমি থাক তার পরতে পরতে।
তুমি আমার মনের সুনীল আকাশ,
তোমার জন্য মনের গহীনে অজানা আবেগের আবাস।
তোমার চাহনিতে ভালোবাসা আর মায়া
তোমাতেই ওগো হারিয়েছি আমার ছায়া।
তোমার তুমিতেই সুন্দর তুমি,
তোমার দুচোখে মমতার ভূমি।
তোমার জন্য দখিনা বাতাস,
তোমার মনেই আমার বসবাস।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি