ছাতকে স্কুলছাত্রীর মস্তকবিহীন লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

ছাতকে স্কুলছাত্রীর মস্তকবিহীন লাশ উদ্ধার

প্রতিনিধি, ছাতক:

ছাতকে নিখোঁজের কয়েক ঘণ্টার ব্যবধানে ধানের ক্ষেত থেকে ইভা আক্তার (০৮) নামের এক স্কুলছাত্রীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪অক্টোবর) সন্ধ্যায় ইভা দোকানের উদ্দ্যেশে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয় । নিখোঁজের কয়েক ঘন্টা পর স্থানীয় লোকজন ধানের ক্ষেতে ইভার মস্টতকবিহীন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ।

 

নিহত ইভা দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে।

 

এ ব্যাপারে ছাতক রেঞ্জের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত চলমান রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ