সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩
মাঠে ময়দানে ডেস্ক :
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা পাত্তাই পেল না কিউইদের সামনে। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে হেসে খেলে জয় পেয়েছে নিউজিল্যান্ড।
টার্গেট তাড়া করতে নেমে ১০ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর রাচিন রবিন্দ্রকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ২১১ বলে ২৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৮২ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডেভন কনওয়ে।
নিউজিল্যান্ডের জয়ে ৯৬ বলে ১১টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ১২৩ রানের লড়াকু ইনিংস খেলেছেন তরুণ তারকা ব্যাটসম্যান রাচিন রবিন্দ্র। ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম ম্যাচে মেইডেন সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।
আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪০ রান জমা করেন ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।
ব্যক্তিগত ১৪, ৩৩, ২৫ ও ১১ রান করে সাজঘরে ফিরেন ওপেনার ডেভিড মালান, জনি বেয়ারস্টো, চারে ব্যাটিংয়ে নামা হ্যারি ব্রুক ও পাঁচ নম্বরে খেলতে নামা মঈন আলি।
ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন জো রুট। পঞ্চম উইকেটে অধিনায়ক জস বাটলারকে সঙ্গে নিয়ে ৭২ বলে ৭০ রানের জুটি গড়েন রুট। ৪২ বলে দুই চার আর ২ ছক্কায় ৪৩ রান করে দলীয় ১৮৮ রানে ফেরেন বাটলার।
এরপর রুটের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৩ বলে ৩৩ রানের জুটি গড়ে ফেরেন লিয়াম লিভিংস্টোন। দলীয় ২২১ রানে তিনি আউট হন ২০ রান করে।
ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন জো রুট। তার আগে ৮৬ বলে চার বাউন্ডারি আর এক ছক্কার সাহায্যে করেন ৭৭ রান। দলীয় ৪০ রানে ব্যাটিংয়ে নেমে রুট ফেরেন দলীয় ২২৯ রানে।
ইনিংসের শেষ দিকে ক্রিস ওকস ১১ আর স্যাম করান ১৪ রান করে ফেরেন। ১৩ বলে ১৫ আর ১৪ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন আদিল রশিদ ও মার্ক উড। ইংল্যান্ড ইনিংস গুটায় ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রানে।
নিউজিল্যান্ডের হয়ে ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নেন ম্যাচ হেনরি। দুটি করে উইকেট নেন মিচেল সেন্টনার ও গ্লেন ফিলিপস।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি