সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। এ উপলক্ষে কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা ফিলিস্তিনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে অন্তত ৩ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯৪০ শিশু এবং ১ হাজারের বেশি নারী আছেন। অপরদিকে হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি