সংঘর্ষে যুবদল নেতা নিহত

প্রকাশিত: 9:34 PM, October 28, 2023

সংঘর্ষে যুবদল নেতা নিহত
পুলিশের গুলিতে শামীম মোল্লা নামে যুবদল নেতা নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় শামীম গুলিবিদ্ধ হন।

 

নিহত শামীম মোল্লা মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি। তার বাবার নাম ইউসুফ মোল্লা।

রাজধানীর সংঘর্ষে আহত হলে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যার দিকে শামীম মোল্লা মারা যান বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ