হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ : আহত ২০

প্রকাশিত: 4:46 PM, October 31, 2023

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ : আহত ২০
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মিরপুরে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।  মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় মিরপুর বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। *প্রতিনিধি, হবিগঞ্জ*

 

পুলিশ জানায়, সকাল থেকেই ঢাকা সিলেট মহাসড়কে পিকেটিং করছিল বিএনপি নেতাকর্মীরা। দুপুরে পুলিশ এসে বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

 

একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে পুলিশের ৫ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় একপুলিশ সদস্যকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যানরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

 

এ ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ