সিলেটে অবরোধে হরতালের আমেজ

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

সিলেটে অবরোধে হরতালের আমেজ

সিলেটে অবরোধে হরতালের আমেজ। অবরোধে বিপনী বিতান, দোকানপাট খোলা রাখতে কোন বাধা না থাকলেও নগরীর অভিজাত বিপনী বিতানগুলো বন্ধ রয়েছে। দুপুর গড়িয়ে যাবার পর কিছু কিছু দোকানপাট খুললেও ক্রেতাশূণ্য  ব্যস্ততম জিন্দাবাজার এলাকা। প্রভাতবেলা প্রতিবেদক♦

 

নগরীর অলি গলির দোকানপাট খোলা থাকলেও দোকানীরা অলস সময় কাটাচ্ছেন। পাড়া গলিতে ক্রেতা নেই। নগরীতে যান চলাচল করছে খুবই সীমিত।  অটোরিকশা (সিএনজি), রিকশা চলাচল স্বাভাবিক দিনের চেয়ে অনেক কম।  কোচ বাসসহ বড় ধরণের  গণপরিবহন রাস্তায় দেখা যায়নি। এমনকি ব্যক্তিগত গাড়ী নিয়েও মানুষ রাস্তায় বের হয়নি।

 

সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনাল কদমতলি থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। কোন বাস কোচ প্রবেশও করেনি। আন্ত:জেলার বাস কোচ ২/১ টি আসা যাওয়া করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

 

কিছুটা বিলম্ব করে সবকটি ট্রেন সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে এবং অন্যান্য জায়গা থেকে সিলেটে এসে প্রবেশও করেছে।

আরও পড়ুন  বাংলাদেশকে রক্ষায় সুন্দরবন

 

ঢাকা – সিলেট মহাসড়কের লালাবাজার, নাজিরবাজার ও চন্ডিপুলে যুবদল ছাত্রদল ও জামায়াত শিবিব ঝটিকা পিকেটিং করেছে। সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারে ছাত্রদল-যুবদল ঝটিকা মিছিল করেছে।

অবরোধ সফলের আহবান জানিয়ে নগরীতে ছাত্রদলের মিছিল

অবরোধ সফলের আহবান জানিয়ে নগরীতে ছাত্রদলের মিছিল

নগরীতে সকাল ৭ টা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কে ছাত্রদল, যুবদল খন্ড খন্ড মিছিল করেছে। বিচ্ছিন্নভাবে চলাচলকারী গাড়ীতে ধাওয়া দেয়ার খবর পাওয়া গেছে।

জামায়াত- শিবির অবরোধের সমর্থনে পৃথক মিছিল ও পিকেটিং করেছে নগরীর বেশ কয়েকটি মোড়ে।

সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার সড়ক অবরোধ করেন। প্রায় আধাঘন্টা সেখানে অবস্থান নিয়ে সরকারবিরোধী নানা স্লোগান দেন তারা।

এদিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মানিকপুর ও নগরীর কাজলশাহ, নাইওরপুল-কুমারপাড়া সড়কে পিকেটিংয়ের পাশাপাশি বিক্ষোভ মিছিল করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

সকালে নগরীর শাহপরান এলাকায় পিকেটাররা একটি গাড়ি ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের ধাওয়া দেয়। এ ছাড়া সকালে গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায়ও একটি অটোরিকশা ভাঙচুর করেন পিকেটাররা। সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে একটি খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন দেয় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। এসময় পুলিশ ধাওয়া করে এক পিকেটারকে আটক করে।

আরও পড়ুন  ভোটের দিন ১০ ধরনের পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা

সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সিলেট নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্টা, রিকাবিবাজার, লামাবাজার, সুবিদবাজার, মদিনা মার্কেট, সোবহানীঘাট, কদমতলী, ভার্তখলা, ঝালোপাড়া এলাকায় সরেজমিন দেখা গেছে, স্বাভাবিক দিনের তুলনায় যানবাহন চলাচল কম।

নগরীর প্রবেশমূখে ছাত্রদল যুবদলের পিকেটিং

নগরীর প্রবেশমূখে ছাত্রদল যুবদলের পিকেটিং

এদিকে, অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। ভোর থেকে নগরীর বিভিন্ন সড়কে পুলিশের অতিরিক্ত টহল দেখা গেছে।

এ সময় সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ জানান, বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় মহাসড়কসহ সব স্থানে পুলিশের কড়া নজরদারি আছে। এখন পর্যন্ত নগরে কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ