সৌদির পাহাড়ে তুষারপাত

প্রকাশিত: 5:10 PM, December 14, 2023

সৌদির পাহাড়ে তুষারপাত
বিশ্বভূবন ডেস্ক: এবারও তুষারে ঢেকে গেছে সৌদি আরবের উত্তরাঞ্চলীয় তাবুক পাহাড়ের চূড়া। এমন খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

এতে বলা হয়, ফটোগ্রাফার ফাহদ আল মাসুদি মঙ্গলবার তুষারে ঢাকা তাবুক পাহাড়ের ছবিগুলো ধারণ করেন। আল মাসুদি এ দৃশ্যটিকে আত্মা এবং চোখের জন্য শান্তি হিসেবে বর্ণনা করেছেন।

তাবুক শহরটি জর্ডানের সীমান্তের কাছে অবস্থিত। শহরটিতে ৬ লাখের বেশি মানুষের বসবাস। প্রতিবছরই এখানকার তুষারপাত আনন্দ নিয়ে উপভোগ করেন স্থানীয় ও পর্যটকরা।

 

গত কয়েক বছর ধরেই সৌদি আরবের উত্তরাঞ্চলের শহরগুলোতে তুষারপাতের দেখা মেলে। এর আগে ২০১৮ সালে দেশটিতে ব্যাপক তুষারপাত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ