শীতের পোশাক পেয়ে বিজয়ের হাসি

প্রকাশিত: 5:17 PM, December 16, 2023

শীতের পোশাক পেয়ে বিজয়ের হাসি
প্রতিনিধি, চট্টগ্রাম: ‘সুস্থ, সুন্দর সমাজ বিনির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ’ স্লোগান কে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে শতাধিক অসহায় শিশুকে শীতের পোশাক উপহার দেওয়া হয়েছে।

 

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন চাইল্ড কেয়ার বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় রূপনগর এলাকায় শিশুদের মধ্যে এসব পোশাক তুলে দেওয়া হয়। এ সময় নতুন পোশাক পেয়ে উচ্ছমিত হয়ে ওঠে শিশুরা।

জানা যায়, সংগঠনটির সহ-সভাপতি বি.কে.নিশি ও দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ইমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তৌফিকুল ইসলাম তপু।

 

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য শাহীনুল হোসেন শাহীন, সংগঠনের প্রতিষ্ঠাতা এহসান গান্ধী ইমন, সংগঠক আনিসুল হক শিমুল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ