সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪
প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় সুষ্ঠু ভোটের স্বার্থে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহার চাইলেন তৃণমূল বিএনপির প্রার্থী শাহীনূর পাশা চৌধুরী। ওসির প্রত্যাহার চেয়ে শনিবার (৩০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার বরাবরে ই-মেইলযোগে লিখিত অভিযোগ পাঠিয়েছেন তিনি।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘সুনামগঞ্জ-৩ নির্বাচনী এলাকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের প্রার্থী তিনি। সরকার এবং নির্বাচন কমিশন আমাদেরকে শতভাগ আশ্বস্ত করেছিলেন নির্বাচন সুষ্ঠু হবে। আমরাও আশ্বস্ত হয়ে এখন পর্যন্ত দিবারাত্রি মেহনতে কেন্দ্রে ভোটারের উপস্থিতি নিশ্চিতে কাজ করে যাচ্ছি। ’
‘কিন্তু শান্তিগঞ্জে বর্তমান ওসি দায়িত্ব নেওয়ার পর সরকার দলীয় নৌকার প্রার্থীর পক্ষে নিজের চেয়ারে বসে আগন্তকদের নৌকার পক্ষে থাকার জন্য বলছেন এবং তার স্টাফদের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি পুলিশ পাঠিয়ে নির্বাচনী এলাকায় নৌকাবিরোধী ভোটার ও কর্মী সমর্থকদের মাঝে রীতিমতো ভীতিকর পরিবেশ তৈরি করে ফেলেছেন। যা সুষ্ঠু ভোটের অন্তরায়। এরকম পরিবেশ বজায় থাকলে আমার পক্ষে নির্বাচন করা অসম্ভব। এতে করে আমাকে নির্বাচন বর্জনের দিকে ঠেলা দেওয়া হচ্ছে। ’
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান ওসি কাজী মুক্তাদির হোসেন ২০১৮ সালের নির্বাচনেও একই উপজেলায় ছিলেন এবং নারকীয় ভোট কারচুপিতে সিদ্ধহস্ত হওয়ার কারণে তাকে আবার এখানে তদবির করে নিয়ে আসা হয়েছে।
তাই নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ওসিকে এখনই প্রত্যাহার করে ভোটারদের মনোবল চাঙ্গা করার দাবি জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি