সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৪
তানজীল শাহরিয়ার
ব্লু-বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪-এর ৪র্থ ম্যাচে শেখঘাট পায়োনিয়ার্সকে ৬ উইকেটে হারিয়েছে ইলেভেন ব্রাদার্স।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শেখঘাট পায়োনিয়ার্স। ৩৫ অভার খেলে সব উইকেট খুইয়ে সাকল্যে ১৫২ রান তোলে পায়োনিয়ার্স।
সাকিব ২৯, জারির ২৩, ফাহিম ১৯, সাগর এবং আব্দুল্লাহ ১৪, রায়হান ১১ রান করেন।
ইলেভেন ব্রাদার্সের ফাহিম ৭ অভার বল করে মাত্র ৮ রান দেন, উইকেট শিকার করেন ২টি, সাইম ৪৬ রান দিয়ে ২টি, তানভীর, সোহরাব, আকাশ ১টি করে উইকেট লাভ করেন।
অপেনার আকাশের ৭৯ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ২৮.৩ অভারেই ৪ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্য অর্জন করে ইলেভেন ব্রাদার্স। ৯১ বল মোকাবেলা করে ৯টি চার আর ১টি ছক্কায় ইনিংস সাজিয়েছেন আকাশ।
এছাড়া তারেক ২৮ (অপরাজিত), ইমতিয়াজ ১৪ রান করেন।
পায়োনিয়ার্সের শহিদুল এবং তুহিন ২টি করে উইকেট পেয়েছেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইলেভেন ব্রাদার্সের আকাশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি