সিলেট | |
প্রকাশিত: 4:10 PM, April 8, 2024
রবিবার (৭ এপ্রিল) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও বালুর চর এলাকায় হওয়া সংঘর্ষে আহত জজ মিয়া রাত ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত জজ মিয়া উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের কিতাব আলীর ছেলে। এই ঘটনায় রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের ত্রিশাল এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে শরিফুল ইসলাম (২৮), তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের মো. আছমত আলীর ছেলে আব্দুল মজিদ (৫০) ও একই গ্রামের আলকাছ মিয়ার ছেলে ফখর উদ্দিন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও বালুর চর এলাকার বিলের গাছ কাটা নিয়ে জজ মিয়া ও বাবুল মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে জজ মিয়াসহ অন্তত ২০ জন আহত হন।
গুরুত্বর আহত অবস্থায় জজ মিয়াকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনায় জড়িত সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান চলছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি