বিশ্বম্ভরপুরে ৫ হাজার দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

প্রকাশিত: 4:17 PM, April 8, 2024

বিশ্বম্ভরপুরে ৫ হাজার দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন
প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর, কাটাখালি, চরগাঁও, ইসলামপুর, রাজনগর, দুধপুর, গোলগাঁও, লক্ষীরপাড়, মেরুয়াখলা ও মহুরা গ্রামের পাঁচ হাজার দুস্থ নারী-পুরুষ ঈদ সামগ্রী পেয়েছে।

রোববার সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের রাজনগর গ্রামের কৃতি সন্তান ও রোকেয়া অ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মো. হযরত আলী অসহায়দের হাতে শাড়ি, ‍লুঙ্গি ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন তার বড় সন্তান ভাইয়া গ্রুপের পরিচালক ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার কায়েস আহমেদ সেলিম, ব্যবসায়ী রহিম উল্লাহ ও সাংবাদিক আশিকুর রহমান প্রমুখ।

রোকেয়া অ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মো. হযরত আলী বলেন, আমার জন্ম ও বড় হওয়া হাওড়ের কাদা মাটিতে। আমি এ এলাকার অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছি কোনো কিছুর বিনিময়ে নয়। বিভিন্ন সময় যেমন ঈদ আসলে আমার এলাকার অসহায় ও দুস্থ মানুষকে সাধ্যমতো কিছু দেওয়ার চেষ্টা করি। শীত ও দুর্যোগেও আমার কার্যক্রম অব্যাহত থাকে।

আরও পড়ুন  ডা. শফিকসহ মা মণি হাসপাতালের ৯ ডাক্তারের বিরুদ্ধে ১২৫ কোটি টাকার মামলা

এ সময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের পাশে দাড়াঁনোর আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ